December 28, 2025

ভিডিও এডিটিং vs ভিডিও প্রোডাকশন: পার্থক্য কী? | বাংলা গাইড

আমরা অনেক সময় একটু কনফিউজড হয়ে যাই  ভিডিও এডিটিং vs ভিডিও প্রোডাকশন: পার্থক্য কী? আজকাল “ভিডিও বানানো” শুনলেই অনেকে ভাবে, “হ্যাঁ ভাই, একটা মোবাইল নিলেই তো হয়ে গেল!”
আসলে ভিডিও তৈরি করা একটি পূর্ণাঙ্গ প্রক্রিয়া, যেখানে বিভিন্ন ধাপ জড়িত।

তার মধ্যে দুটি বড় অংশ হলো —
👉 ভিডিও প্রোডাকশন এবং
👉 ভিডিও এডিটিং।

অনেকেই মনে করে দুইটাই একই জিনিস। কিন্তু বাস্তবে, এই দুইটি আলাদা কাজ, আলাদা দক্ষতা ও আলাদা মানুষের ওপর নির্ভর করে। চলুন দেখি, এই দুইয়ের মধ্যে আসলে কী কী পার্থক্য!

 

🎥 ভিডিও প্রোডাকশন কী?

ভিডিও প্রোডাকশন হলো পুরো শুটিং প্রক্রিয়া — যেখানে কনসেপ্ট তৈরি থেকে ক্যামেরা অন করা পর্যন্ত সবকিছু পড়ে।

🎯 মূল দায়িত্ব:

🛠️ যন্ত্রপাতি ও টুলস:

ভিডিও প্রোডাকশন মানে হলো — ভিডিও ধারণের কাজ, যা শুটিংয়ের আগ থেকে শুরু হয়ে শুটিংয়ের শেষ পর্যন্ত চলে।

 

✂️ ভিডিও এডিটিং কী?

ভিডিও এডিটিং শুরু হয় শুটিংয়ের পরে। এখানে একজন এডিটর শুট করা ফুটেজগুলো বেছে বেছে একটার পর একটা সাজিয়ে  দিয়ে, গল্প সাজিয়ে, মিউজিক-কালার ইত্যাদি মিলিয়ে একটি প্রফেশনাল ভিডিও তৈরি করেন।

 

🎯 মূল দায়িত্ব:

 

🛠️ সফটওয়্যার ও টুলস:

⚖️ ভিডিও প্রোডাকশন vs ভিডিও এডিটিং

বিষয় ভিডিও প্রোডাকশন ভিডিও এডিটিং
সময় শুটিংয়ের আগে ও সময় শুটিংয়ের পরে
জায়গা মাঠে বা লোকেশনে সাধারণত কম্পিউটারে
স্কিল ক্যামেরা অপারেশন, লাইটিং, অডিও টাইমলাইন, কাটিং, কালার, মিউজিক
সফটওয়্যার ক্যামেরা ও রেকর্ডিং ডিভাইস Premiere, AE, FCP ইত্যাদি
টিম মেম্বার ক্যামেরাম্যান, DOP, গাফার, ডিরেক্টর ভিডিও এডিটর (একক বা টিমে)
কাজের ধরন ফিজিক্যাল ডিজিটাল

 

🎯 কোনটা বেশি গুরুত্বপূর্ণ?

উভয়ই সমান গুরুত্বপূর্ণ। শুটিং না হলে এডিটের কিছু থাকবে না। আবার, ভালো শুটিং করেও যদি এডিট ভালো না হয়, তাহলে ভিডিও ফেল।

👉 ভালো ভিডিও মানে: ভালো শুট + ভালো এডিট = ভালো কনটেন্ট।

 

🧠 আপনি কোনটা শিখবেন?

আপনি যদি: 

ভিডিও শ্যুটিং, ক্যামেরা, লোকেশন নিয়ে কাজ করতে চানভিডিও প্রোডাকশন

ক্রিয়েটিভলি গল্প বলতে চান, কম্পিউটারে কাজ করতে পছন্দ করেনভিডিও এডিটিং

দুটোই শিখলে ভালো। কিন্তু একটিতে স্পেশালাইজড হলেই আপনি প্রো লেভেলে যেতে পারবেন।

ভিডিও প্রোডাকশন আর ভিডিও এডিটিংদুইটি একে অপরের পরিপূরক।  একটা ছাড়া আরেকটা পূর্ণ হয় না। আপনি যদি ভিডিও কনটেন্ট তৈরি করতে চান, তাহলে এই দুই দিক নিয়েই কিছুটা ধারণা রাখা অত্যন্ত জরুরি।